কবিতা

শূন্য ও আকাশের প্রতি (২১)

কাব্যকলি
  • ০২-১২-২০২৫

শূন্য ও আকাশের প্রতি (২১)

মৌসুমি রৌদ্রের নরম আলোয় ফলপ্রসূ হবে-/ দাঁড়িয়ে থাকার বেদনা পেরুবে-/ স্মৃতি স্থায়ী হয়ে যাচ্ছে-


মাসুদ চয়ন
 
স্বস্তির ঋণে শূন্য ও আকাশ
খুব ধীরে ইমপ্রিন্ট হয়ে যাচ্ছে-
এই শীতে,
মৌসুমি রৌদ্রের নরম আলোয় ফলপ্রসূ হবে-
দাঁড়িয়ে থাকার বেদনা পেরুবে-
স্মৃতি স্থায়ী হয়ে যাচ্ছে-

রেজিমেন্ট রুল এখনো প্রবাহমান
সংশয় পুষে কুয়াশার বারান্দায় দাঁড়িয়ে ভাবি
হায় রেজিমেন্ট রুল!
অথৈ সৈন্য-সামন্ত!

রক্তরঞ্জিত মৃত ফসিলে 
শুধু হাড়-গোড়ই অবশিষ্ট আছে-
গুলি ছুড়বে কি আরও?
স্মৃতির ইমপ্রিন্ট, স্থায়ী সত্তায় ডুবে যাচ্ছে--

শেয়ার করুন:
কাব্যকলি

শব্দের ক্যানভাসে আঁকি অনন্তের ছবি...